1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ ‌জেলার কোটচাঁদপুর উপজেলায় হাতুড়ি পেটায় ইউনিয়ন চেয়ারম্যানসহ ৩ জন আহত অ‌ভিযুক্ত দুজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মে, ২০২১
চেয়ারম্যান ও সিনিয়র আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মতিন এর আহতবস্থার প্রথম দিনের ছবি।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ২৪ মে (সোমবার) দুপুর বেলা ৪নং বলুহর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মতিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।

কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চেয়ারম্যানের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হানপাতা‌লে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করেছে। জানা গেছে বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সম্প্রতি গ্রামের একটি হেরিং রাস্তার কাজ শুরু করে।

ওই রাস্তার ছবি উঠিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন তার ফেসবুক আইডিতে অশালীন মন্তব্য করে। সেটি দেখার পর মেইন বাসস্ট্যান্ডে চেয়ারম্যানের ছেলে হৃদয় আহম্মেদের সাথে লিমনের তর্কবিতর্ক হয়।

লিমন ও জাহাঙ্গীর হৃদয় কে ধাক্কাধাক্কী করে এক পর্যায়ে হৃদয় তার বাবার কাছে ফোন করে। চেয়ারম্যান ও তার ছেলে লিমনকে জিজ্ঞাসা করতে গেলে।

এ সময় লিমন তার সহযোগী জাহাঙ্গীর আলম ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যান আব্দুল মতিন ও তার ছেলের উপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে চেয়ারম্যান মতিনের মাথা ফাটিয়ে দেয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে।প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করে থানা নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon