1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

তেলবাজ খ্যাত দুই সাংবাদিক দম্পতি গ্রেফতার

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

৭১ টিভির বহিস্কৃত দুই সাংবাদিক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। জানা যায়, শাকিল আহমেদ ৭১ টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে এবং ফারজানা রুপা ওই একই টেলিভিশনে চিফ রিপোর্টার ও উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলো।

রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় বলা হয়, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাঁরা দুজনে ও তাঁর মেয়েকে সাথে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে করে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

পুলিশের দেওয়া তথ্যমতে, শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি ২১ আগষ্ট দায়ের করা হয়। উত্তরা পূর্ব থানার এ মামলা দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon