1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুরে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেষ্টার মেশিন বিতরণ

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

আজ সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে পৌর এলাকার সুজাপুর গ্রামের গৌর চন্দ্র ও এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামের জাহিদুল ইসলাম নামে দুই জন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে ২টি ধান মাড়াই হারভেস্টার মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,  মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনর,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ শাহানুর আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, প্রকৃত কৃষককে যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের মূল্য ৩২ লাখ টাকা। ৫০% ভর্তুকির মাধ্যমে ১৫ লাখ ৫০ হাজার টাকায় প্রতিটি মেশিন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তারা গ্রামে কৃষকদের ধান কাটা ও মাড়াই করণ সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon