২১ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে১০ টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়, সম্মেলন কক্ষে নভেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম ।
মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, দিনাজপুর সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জগণকে দিনাজপুর জেলার আনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং (অক্টোবর ,২০২৩) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারদের হাতে তুলে দেন।
এ সময় মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ ফরহাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) সহ দিনাজপুর জেলার সকল সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।