1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে সাংবাদিক দম্পতির উপর হামলার ঘটনা ঘটেছে

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক স্বাধীন বার্তার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম (৩০) ও তার স্ত্রী রাশেদা বেগম (২৬) কে শ্লীলতাহানী ও পিটিয়ে আহত করার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়. গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৮ঃ৩০ এর দিকে জমি-জামা সংক্রান্ত বিরোধের জের ধরে রাশেদা খাতুনের ভাশুর আবু মুসা ও তার অনুগত হাসানুর রহমান ও তার ভাই হোসেনুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সাংবাদিক আশরাফুল আলমের বাড়িতে এসে আশরাফুলের স্ত্রীকে শ্লীলতাহানী এবং আশরাফুলকে এলোপাতাড়ি ভাবে  লাঠিশোঠা দিয়ে মারতে থাকে।

এতে সাংবাদিক আশরাফুল আলম গুরতর আহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সাংবাদিক দম্পতিকে উদ্ধার করে আশরাফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও ঘটনার মূল হোতা সন্ত্রাসী মুসা কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো। কিছু দিন আগে সে কারাগার থেকে জামিনে মুক্তি পেলে এলাকায় এসে আমাকে বার বার মারার হুমকি দিতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সাংবাদিক পরিবারকে মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আমাদের পুলিশ বাহীনি সাংবাদিক দপ্ততিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা নেয়। এ ঘটনায় সাংবাদিক আশরাফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে আবু মুসাসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য যাচাই করে খুব দ্রুততার সহীত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon