1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালিত

স্বাধীন বার্তা রিপোর্টঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১

করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও তরকারি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দরা। গতকাল (শুক্রবার) ৮ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম ও সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তালিকাবোর্ড প্রতিটি বাজারে স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দরা

বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার (বীর মুক্তিযোদ্ধা) কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, মনোয়ারা সুলতানা, আবিদুর রহমান অনন্ত প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নাগরিক অধিকার আদায়ে সরকার ব্যর্থ হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই আমরা চাই স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে ভর্তুকি দিয়ে চাল-ডাল- তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনগনের হাতের নাগালে রাখা হোক।

পাশাপাশি সরকারিভাবে বাজার মনিটরিং টিম কার্যকর রাখার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয়াটা হবে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার আরেকটি বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ যেভাবে এগিয়ে চলেছে ঠিক সেভাবে যদি সাধারণ মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনা যায় তাহলে সেটা দেশের জন্য বড় একটি মাইল ফলক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon