1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ধানমিন্ড ও মিরপুর থেকে ২০ বিক্ষোভকারি আটক

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ঢাকার রাজধানীর বিভিন্ন এলাকায থেকে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারিদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এছাড়াও অন্তত ২০ আন্দোলনকারিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ও মিরপুর ইসিবি চত্বর থেকে ১০ জনকে এবং ধানমন্ডি ২ নম্বর সড়ক থেকে ১০ জনকে আটক করা হযয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির ও নিউমার্কেট জোনের সহকারি কমিশনার মো. রেফাতুল ইসলাম আটকের কথা নিশ্চিৎ করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা করছে  এক শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গতকাল রবিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে অন্য সমন্বয়কদের পক্ষে সমন্বয়ক আব্দুল কাদের আজ বিক্ষোভ কর্মসূচি করবেন বলে ঘোষণা দেন।

আজ রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, জাতীয় প্রেসক্লাব সড়ক, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর–১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালীতে আজ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল। তবে সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি দুই-এক জায়গায় সেনাবাহিনীও দেখা গেছে। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টারকেও টহল দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon