1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

নাটোর জেলার বড়াইগ্রামে দীর্ঘ বছর যাবত রাস্তার বেহাল দশা

মোঃ আশরাফুল ইসলাম (হিমেল) নাটোর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৪নং নগর ইউনিয়নের বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা। উন্নয়নের বাতাস লাগেনি এসব এলাকার জনগোষ্ঠীর। নগর ইউনিয়নের জামাই দীঘা ব্যাকুল রোড নামে পরিচিত এই রাস্তায় হয়নি কোন কাজ এমনকি ইউপি চেয়ারম্যান বা সদস্য রাস্তা সংস্করণ করার কাজটাও করে না এ রাস্তায়।

চলাচল অনুপযোগী এই রাস্তায় বিশাল এলাকা বিস্তৃর্ণ মাঠের ফসল উঠানোর জন্য ব্যাপক পরিষরে ব্যাবহার হয়।নিতাই নগর, দারিখৈর, জামাই দিঘা,নগর,আরো বেশ কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের জন্য এবং এই সমস্ত এলাকার লোকজনের ফসল উঠানোর জন্য রাস্তাটি অত্যান্ত ব্যাবহৃত হয়। অথচ কোন সরকারী বা জনপ্রতিনিধি এই রাস্তার কাজের জন্য কোন ভ্রুক্ষেপ নেই,।

সরেজমিনে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি বিগত দিনে রাস্তার কাজ ধরবে বলে আশ্বাস দিলেও তার কোন প্রতিকার হয়নি।

জামাই দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরাও এর থেকে পরিত্রান পায়নি।নগর ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয় নিয়ে  যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে সক্ষম হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon