1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নাটোর জেলার বড়াইগ্রামে মৌখারা বাজারে অগ্নিপাতের ঘটনা ঘটেছে

মোঃ আশরাফুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর এলাকায় ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হাট মৌখারা হাট। সপ্তাহে একদিন প্রতি শুক্রবার এ হাটের কার্যক্রম পরিচালিত হয়। এটি বড়াইগ্রাম উপজেলা তথা বড়াইগ্রাম পৌর এলাকায় গুরুত্বপূর্ণ একটি হাট। গরু, ছাগল ক্রয় বিক্রয়ের জন্য এই হাট বিখ্যাত।

আজকেও তেমনি প্রতিদিনের ন্যায় ব্যাস্ততম এই হাটের কার্যক্রম চলমান ছিলো বেলা গড়িয়ে যখন ঘঢ়ির কাটা ২টার ঘরে পৌছে ঠিক তখনি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ভয়ংকর এই অগ্নিপাতের ঘটনা। আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় পুরো বিল্ডিং এলাকা।  কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো এলাকা ভয়ে আতংকিত হয়ে পড়ে আশেপাশের সকল চলাচলকারি মানুষ ও বসবাসকারি যারা ছিলেন।

সাথে সাথে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে তারা ঘটনা স্থলে আসার আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ভয়াল দৃশ্যের সাক্ষী হয় এলাকা বাসি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সার্বিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া অব্দি এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon