1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ পুটখালী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২০

মোঃ মারুফ হোসে, বেনাপোল প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান।

বুধবার পর্যন্ত পুটখালী  ইউনিয়নের  বিভিন্ন গ্রামের  দরিদ্র ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, দেড় কেজি ডাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান বলেন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, বুধবার পর্যন্ত ২৫০০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।

তিনি আরো বলেন, হয়তো আমি সবার ঘড়ে খাবার পৌছে দিতে পারিনি কারণ অনেক দরিদ্র মানুষই লজ্জায় হয়তো ত্রান নিতে আসেনি তাই আমি ২৪ ঘন্টা-ই আমার ফোনটি খোলা রাখবো। যদি কারো ঘরে খাবার না থাকে তাহলে তাঁর মুঠো ফোনে  জরুরী ভাবে যোগাযোগ করার জন্য  তিনি অনুরোধ করেছেন ।

মোঃ হাদিউজ্জামান

পুটখালী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান 

মোঃ ০১৯৫৩-৩৭৮৪২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon