1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা প্রতিনিধি মোঃ মারুফ হোসেন

মোঃ আব্দুল হাই, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১ মে, ২০২২

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক স্বাধীন বার্তা অনলাইন ও সাপ্তাহিক পত্রিকার  যশোর জেলা প্রতিনিধি মোঃ মারুফ হোসেন,  তিনি বলেন রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য একটি আনন্দের সময়।

   সাংবাদিক মোঃ মারুফ হোসেন

ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ গঠনের জন্য একযোগে কাজ করা।

এছাড়া তিনি আরও বলেন, মহামারী করোনা যুদ্ধে মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন, যেহেতু এখন করোনা বাংলাদেশে নেই বললেই চলে তবু এই কৃতিত্ব  ডাক্তার, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গনমাধ্যমকর্মীসহ সকল ভাইদের জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অবিরাম ভালবাসা।

 

যে যেখানেই আছি নিজ নিজ অবস্থান থেকেই ঈদ-ঈল ফিতর উদযাপন করি এবং স্রষ্টার প্রার্থনায় থাকি। আর যারা ঢাকা ছেড়ে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ সকল আত্তীয় স্বজনদের মায়ার টানে বাড়ি মুখী হচ্ছেন, তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন মহান রাব্বুল আল-আমিনের কাছে এই প্রার্থনা ও করছি। সবাইকে ঈদ মোবারক।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon