1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি পেলেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

এ আই রবি, (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সরকারী জরুরী ঔষধ সরবরাহের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব  মোঃ শাহরিয়ার আলম এমপি  পক্ষ থেকে রুগীর সেবা প্রদানে উন্নতমানের চিকিৎসা সরঞ্জামাদি উপহার দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া চিকিৎসা সরঞ্জামাদি বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আক্তারুজ্জামান এর কাছে হস্তান্তর করেন।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বরত অবস্থায় ব্যবহারের জন্য এন95 ইকুইভ্যালেন্ট প্রোটেকটিভ মাস্ক, ডিসপ্রোসেবুল মেডিক্যাল সর্জিক্যাল মাস্ক, প্রোটেকটিভ ক্লোথিং, আই প্রোটেকটিভ গ্লাস, ফ্রেস প্রোটেকটিভ মাস্ক, ইনফ্লারেড টার্মোমেস্টেস সহ প্রয়োজনীয় নানা উপকরণ সামগ্রী প্রদান করেন।

প্রতিমন্ত্রী মহোদয়ের উপহারসামগ্রী গ্রহণ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আক্তারুজ্জামান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম ও তার ভাই জনাব বাদল কে (যার উদ্যোগে স্বাস্থ্য সরঞ্জামগুলো আনা হয়েছে) বাঘা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা সময় উপযোগী উপহারসামগ্রী প্রেরণ করার জন্য।

নির্বাহী অফিসার শাহিন রেজা জানান উপজেলার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সবসময় প্রস্তুত বাঘাবাসীর চিকিৎসা সেবার জন্য। তিনি আরও বলেন নিশ্চয়ই আপনারাও প্রস্তুত সরকারি নির্দেশনা মেনে, নিরাপদে থেকে বাঘা উপজেলাকে করোনামুক্ত করতে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon