1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

পলাশবাড়ীতে জাতীয় কবির জন্ম বার্ষিকী পালিত হয়েছে

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা (জেলা) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পলাশবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। “অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনার শাণিতরূপ” স্লোগানা গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল  ইসলাম-এর ১২৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরম্নজ্জামান নয়ন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ালী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি  শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon