1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

মোঃ আঃ জলিল মন্ডল (গাইবান্ধা) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মে, ২০২৩

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত ১৯শে মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। এভাবে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে আজ গাইবান্ধা জেলা আওয়ামীলীগের অংগ সংগঠন এই বিক্ষোভ মিছিল এর আয়োজন করে।

 

বিক্ষোভ মিছিলটি পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলাআওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক (বীরমুক্তিযোদ্ধা) মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজার রহমান ঝন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, পৌর মেয়র মো. মতলুবর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon