1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বহুল প্রচা‌রিত দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হ‌য়ে‌ছে

‌মোঃ শাহাদাত হো‌সেন, (নোয়াখালী) জেলা প্রতি‌নি‌ধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুলাই, ২০২১

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বহুল প্রচারিত সরকা‌রি মি‌ডিয়াভুক্ত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শ‌নিবার (৩জুলাই) দুপুর ৩টার দি‌কে বসুরহাট পৌরসভা মিলনায়তনে কেক কেঁটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে‌ছেন নোয়াখালী জেলা ও বি‌ভিন্ন পত্রপ‌ত্রিকার সংবাদকর্মীগণ।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে এবং যায়যায়দিন প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বাবর’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ ফ‌কির, চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম ভান্ডা‌রি, দৈনিক দি বাংলাদেশ টুডে’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেছবাহ উদ্দিন, দৈনিক ঢাকা প্রতিদিন’র প্রতিনিধি নাছির উদ্দিন, বাংলাদেশ বার্তা’র প্রতিনিধি শাহদাত হোসেন রাসেল ও দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি শাহদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মেয়র আবদুল কাদের মির্জা কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং যায়যায়দি‌নের সংবাদকর্মী‌দের আ‌রো বে‌শি ক‌ঠোর প‌রিশ্রমের মাধ‌্যমে যায়যায়‌দিন‌কে দেশের এক নম্বর প্রত্রিকা হি‌সে‌বে তৈ‌রি কর‌তে কাজ ক‌রে যাওয়ার আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon