1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মহাসমাবেশের নামে মহা-অপচয় হচ্ছে এ কারণে জনদূর্ভোগ বাড়ছে: মোমিন মেহেদী

মোঃ আব্দুর রহমান, চীফ রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দুটি রাজনৈতিক দলপ্রধানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, লোক দেখানোর প্রতিযোগিতায় মহা সমাবেশের নামে মহাঅপচয়-জনদূর্ভোগ হচ্ছে, দ্রুত এসব বন্ধ করুন। তা না হলে জনগণ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না।

৯ নভেম্বর সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘দুর্নীতিবিরোধী পথসভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান (বীর মুক্তিযোদ্ধা) কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এ সময় আরো বলেন, সারাদেশে সমাবেশের নামে অর্থ অপচয় করে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মূলত তাদের পরিবারতন্ত্রকেই প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাচ্ছে, জনগণের কল্যাণ নিয়ে তাদের নূন্যতম মানসিক ইচ্ছে নেই।

বর্তমানে নির্মমতার রাজনীতি এমন স্থানে এনে দাঁড় করিয়েছে যে, যদি এক পক্ষ ১ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তো আরেক পক্ষ ১০ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার ঘোষণা দিচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা-অর্থ অপচয় আর ক্ষমতার অপব্যবহার করার জন্য। কারণ তাদের এসব সমাবেশে সাধারণ মানুষের কোন উপকার তো হচ্ছেই না; বরং দ্রব্যমূল্য আরো বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon