1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

মোংলায় সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

মোঃমাসুদ পারভেজ, মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায়  সরকারি  বিধি  নিষেধ অমান্য  করে কিছু  অসাধু  ব্যবসায়ী  তাদের ব্যবসা  পরিচালনা  করে  আসছিলো। বহুবার  সাবধান  করার  পরেও  তারা  তাদের  ব্যবসা  পরিচালনা  করে আসছিলো।

এজন্য  আজ  রবিবার  সকালে  তাদের হাতে  না হাতে ধরে  আর্থিক জরিমানা  করা হয়েছে। এ সমস্ত প্রতিষ্ঠান গুলো হলো – আমিন  এন্টারপ্রাইজ -২০০০০টাকা, মাহাতাব  স্টোর -২০০০০টাকা,আরিফ  গার্মেন্টস-৭০০টাকা, রেডরোজ টেইলার্স-২০০টাকা,রফিক -৫০০টাকা, বুলবুল  স্টোর -৩১০০টাকা  জরিমানা  করা হয়

এ সময় জুয়েল  ফকির নামক  এক মোটর সাইকেল  চালককে ৯০টাকা  জরিমানা  করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের  বিচারক  নয়ন  কুমার  রাজবংশী  বলেন,করোনা  সংক্রমণ  এর হাত থেকে  সকলকে  বাচানোর  উদ্দেশ্যেই আজকের  এই  অভিযান।

অনুমোদন  বিহীন  যে সমস্ত  দোকান   খোলা ছিল তাদের এই জরিমানা  আদায়  করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট  কমান্ডার  আরিফুল  ইসলাম  কন্টিনজেন্ট  কমান্ডার  মোংলা  নৌ কন্টিনজেন্ট  সহ নৌবাহিনীর  সদস্য বৃন্দ। অভিযান  পরিচালনা  করেন মোংলা  উপজেলা পরিষদের  সহকারী  কমিশনার  (ভুমি) ও  ভ্রাম্যমান  আদালতের  বিচারক  নয়ন  কুমার রাজবংশী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon