1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

মোংলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার স্থানান্তরিত করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মোঃমাসুদ পারভেজ, মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ প্রানঘাতী করোনাভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোংলা পৌর কাঁচা বাজার সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে নৌবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তাই (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকালে স্হানীয় প্রশাসন ও নৌবাহিনীর সহযোগিতায় শহরের হ্যালিপ্যাড /থানার মাঠে ব্যাবসায়িরা কাঁচা বাজার সরিয়ে নেন।সামাজিক দূরত্ব বজায় রেখে আগের অবস্থানে রাখা হয়েছে মাছ-মাংসের দোকান।

এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাহাত মান্নান সহ স্হানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাজার সরিয়ে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্হানীয় ক্রেতা ও বিক্রতারা।নিত্যপন্যের এ বাজারে নিয়মিত মনিটরিং ও তদারকি করবে নৌবাহিনীর সদস্যরা।কাঁচা বাজার ফাঁকা মাঠে সরিয়ে নেয়ায় করেনাভাইরাস সংক্রমণ ঝুঁকি কম থাকবে বলে জানান নৌবাহিনীর কন্টিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon