1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

যশোরের আফিল জুট উইভিং মিল এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

মোঃ আব্দুল হাই, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

দেশের দক্ষিন-পশ্চিম কোনে অবস্থিত যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শায় নির্মিত এ অঞ্চলের সর্ববৃহৎ “আফিল জুট উইভিং মিল” এ এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ১ ও ২ নং শেডে কর্মরত শ্রমিক  আলী হোসেন নামে একজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আফিল জুট উইভিং মিলে জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব জানান, কোন কিছু বোঝার আগেই দুপুর ১টার দিকে মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যেতে দেখা যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। আখের আলী নামের মিলের এক শ্রমিক এই আগুনে ঝলসে গেছে। আহত হয়েছেন প্রায় ২০ জনের কাছাকাছি। পরে বেনাপোল ফায়ার সার্ভিস, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিল তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

অগ্নিকান্ড সম্পর্কে অত্র উপজেলাধীন “বেনাপোল ফায়ার সার্ভিস” এর ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত  ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। অগ্নিকান্ডের বিষয়ে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon