1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে সীমান্তে ১৪৬ বোতল ফেন্সিডিল সহ দুই  মাদক ব্যবসায়ী  আটক

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

যশোরের বেনাপোলে ১৪৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পলিশ। ১লা মার্চ (মঙ্গবার) রাতে বেনাপোল পোর্ট থানা আওতাধীন শিকড়ী গ্রামস্থ আব্দুস সাত্তারের বাড়ির উঠান হইতে ১৪৬ বোতল ফেন্সিডিল সহ আব্দুস সাত্তার (৩৭) ও হাফিজুর রহমান (৩৮) নামে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামী আব্দুস সাত্তার বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। অপর আসামি হাফিজুর একই থানার পুটখলী গ্রামের মৃত আবু বক্করের ছেলে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লার নেতৃত্বে অভিযান পরিচালানা করে শিকড়ী আব্দুস সাত্তারের বাড়ি তল্লাসি করলে আসামি আব্দুস সাত্তার ও হাফিজুরকে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া  জানান আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon