1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

যশোরে ৪টি ভারতীয় এয়ার গান ও ১টি বিদেশি গ্যাস পিস্তল উদ্ধার করেছে বিজিবির

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল এবং বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানাধীন দৌলতপুর গ্রামের একটি মাঠ থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। আটককৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ। আটককৃত অস্ত্র ও সরঞ্জামাদির আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। উদ্ধারকৃত সামগ্রী মামলা দায়ের করে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে।

সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon