1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

লালমনিরহাট জেলার পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে গল্প করছিলেন ওই ৪ ব্যক্তি। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon