1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুন, ২০২২

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের কুরুচিপূর্ণ বক্তব্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুন ) বিকেল ৫ টার দিকে পৌর আখ সেন্টার এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মেইন বাজার চত্বরে পৌঁছালে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় প্রতিবাদ  সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র (২) ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবাইদুল হক প্রমুখ।

এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গন-সহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপ-প্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা আঃলীগের সহ সভাপতি লুৎফর রহমান, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক এনায়েত উল্লাহ সৈকত সহ উপজেলা ও পৌর আঃলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon