1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শ্যামপুর বহুমূখী সমবায় হাইস্কুল এন্ড কলেজে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান, চীফ রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

ঢাকার রাজধানীর শ্যামপুরে আজ শুক্রবারে অনুষ্ঠিত হয়ে গেলো এ বছরের বৃত্তি পরিক্ষা ২০২২। কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয়েছে পরিক্ষা। ২০০ নম্বরের পরিক্ষায় সময় বেধে দেওয়া হয়েছিলো ২ ঘন্টা ৩০ মিনিটি। ঢাকার আশপাশের বহু স্কুলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরিক্ষা দিয়েছেন।

এর মধ্যে রয়েছে, কর্ডোভা স্কুল এন্ড কলেজ, ধোলাইরপাড় উচ্চ বিদ্যালয়, জুরাইন আশরাফ মাষ্টার উচ্চ বিদ্যালয়-সহ বেশ কিছু স্কুলের শিক্ষার্থী।

এ পরিক্ষায় ৫ম ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় পরিক্ষা ভালো এবং সহজ প্রশ্নে পরিক্ষা হয়েছে।

প্রায় দীর্ঘ সময় পরিক্ষা চলমান অবস্থায় অভিভাবকদের বিরাট সমাগম দেখা গেছে। যার ফলে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয় কিন্তু পুলিশের কড়াকড়ি পাহাড়া থাকায় সবকিছু ছিলো স্বাভাবিক এবং শান্ত। কোথাও কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon