1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সরকারি নির্দেশ অমান্য করে নদীপথে যাত্রী নিয়ে রাতের আঁধারে প্রবেশের সময় সাড়ে ৪শ’ যাত্রীসহ তিনটি ট্রলার আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট হয়ে নদী পথে ভোলার ইলিশা ঘাটে আসা ৪৫০ যাত্রীসহ ৩টি ট্রলার আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ট্রলার চালককে ৩৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ট্রলার তিনটি জব্দ করা হয়ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট হয়ে নদী পথে ৪৫০ যাত্রী নিয়ে তিনটি ট্রলার ভোলার ইলিশা ঘাটে আসে।

এ সময়, পুলিশ যাত্রীবাহী ওই ট্রলার তিনটিসহ চালকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে, ভ্রম্যমাণ আদালতদের বিচারক তিন ট্রলার চালককে ৩৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ট্রলার তিনটি জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গেল ২৪শে মার্চ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিটিএ।পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথাও জানানো হয় নোটিশে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon