1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরের কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২য় ইউনিট ও ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ১ম ইউনিট। কিন্তু মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

জানা যায়,তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির ইআরপি হিটারের বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা ৩৮ মিনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২য় ইউনিটিতে ওভার হোলিং এর জন্য সার্ট ডাউন চলছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ম ইউনিটটির বয়লার টিউব ফেটে গেলে বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে এগুলো ত্রুটি মুক্ত করে উৎপাদন শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon