1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

৫০ লিটার চোলাই মদসহ গাইবান্ধায় একজন গ্রেফতার

মোঃ আব্দুল জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫0 লিটার চোলাই মদ  সহ  ০১ জন গ্রেফতার। জেলার সুন্দরগঞ্জ থানার তত্ত্বাবধানে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দের রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তদন্ত কেন্দ্র এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে সীচা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পারেন যে, সুন্দরগঞ্জ থানাধীন ১০নং শান্তিরাম ইউনিয়নের মজুমদার হাটে মাছের আড়তের সেড ঘরে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করিতেছে।

উক্তরুপ সংবাদের বিষয়টি আমাকে ও আইসি কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র সাহেবকে অবহিত করিলে আমি ঘটনার সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করি।

সেই মোতাবেক উক্ত অফিসার ফোর্স উপরে বর্ণিত ঘটনাস্থলে ১৪.৪৫ ঘটিকার সময় পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে এসআই/মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তা আসামী ১।

মোঃ রাজিব মিয়া (২৭), পিতা-মোঃ হাবিবুর রহমান @ হাবিব, মাতা-মোছাঃ হালিমা বেগম, সাং-খোর্দ্দ মালিবাড়ী মাঠ বাজার, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত এলাকায় মাদক সেবীদের নিকট ০২টি প্লাস্টিকের জারকিনের মধ্যে মোট ৫০ লিটার দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার কথা স্বীকার করে।

এসআই(নিঃ)/মোঃ রাবিকুল ইসলাম উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ০৮/০৭/২০২৩ তারিখ ১৫.১৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে ৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকীয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon