1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সোনাগাজীর কেরামতিয়া উদয়ন ক্রীড়াচক্রের টি টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া উদয়ন ক্রীড়াচক্র কতৃক আয়োজিত টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উদয়ন ক্রীড়াচক্রের ক্রিকেট মাঠে। গতকাল শনিবার বিকেলে উদয়ন ক্রীড়া চক্রের সভাপতি আবু বক্কর সিদ্দিক মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন আহমেদ, এস এম সেলিম রেজা ও চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিমুল হক।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান ফিরোজ, সাবেক ইউপি সদস্য অহিদুর রহমান, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর উল্লাহ, সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন ফরহাদ ও ডেনমার্ক প্রবাসী আনোয়ার হোসেন পলাশ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এছাড়া এই সময় উদয়ন ক্রীড়া চক্রের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ধ্রুবতারা স্পোর্টিং ক্লাব শান্তিনগর বনাম বিজয় সরণি হাসপাতাল গেইট কেরামতিয়া। এছাড়াও উক্ত খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন নুর আলম, আরাফাত হোসেন শাকিল ও দেলোয়ার হোসেন নয়ন ‌

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon