1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ফেনী জেলা প্রশাসকের উদ্দোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পরশুরাম উপজেলার ১ নং মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার বিতরণ করেছেন ফেনীর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। কম্বল উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, সরকারি পরিচালক নজরুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।

কম্বল উপহার বিতরণকালে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পরশুরামের মির্জানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আলোচিত বল্লামুখার বাধ পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট মাসের ২০ তারিখে বন্যায় বল্লামুখার বাঁধ ভাঙণের সৃষ্টি হয়।

এছাড়া তিনি আরো জানিয়েছেন, সীমান্তের উক্ত বল্লামুখার বাঁধটি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কেটে দেয়ায় বন্যায় ফুলগাজী ও পরশুরামের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উক্ত বল্লামুখার বাঁধ পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম দ্রুত নির্মাণের আশ্বাস দিয়েছেন মির্জানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon