হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে রডের দামের। মাস খানেক আগেও ১ টন (বিএসআরএম) রডের দাম ছিল মাত্র ৮৩ হাজার টাকা। কিন্তু মাসখানেকের ব্যবধানে বর্তমানে ৯২ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে এক টন রড। এছাড়া অন্যান্য কোম্পানির রডের দাম ও তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়।
পরশুরাম কলেজ রোডের ইয়াসিন ট্রেডার্সে বর্তমানে এক টন বি এস আর এম রড বিক্রি হচ্ছে ৯২ হাজার টাকায়। এছাড়া কে এস আর এম রড ১ টন বিক্রি হচ্ছে ৮৯ হাজার টাকায়। এই কোম্পানির রডের দাম মাসখানেক আগে ৮০ হাজার টাকায় এই রড কিনতে পাওয়া গেলেও এখন এই কোম্পানির রড কিনতে গুনতে হচ্ছে ৮৯ হাজার টাকা। পরশুরামে ইয়াসিন ট্রেডার্স সহ অন্যান্য দোকানে ও বর্তমানে এসব কোম্পানির রড একই রেটে বিক্রি হচ্ছে।
পরশুরামের ইয়াসিন ট্রেডার্স এর মালিক ইয়াসিন শরীফ মজুমদার জানান,” বর্তমানে পরশুরাম সহ ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্মাণ কাজ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে নির্মাণাধীন কাজ ব্যাপক হারে বাড়ছে। তাই চাহিদার বিবেচনায় এখন রডের দাম বৃদ্ধি পাচ্ছে।”
সিমেন্টের দাম তুলনামূলক কম থাকলেও রডের দামে অন্যান্য সময়ের তুলনায় আকাশ-পাতাল তফাৎ দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে আছে এলাকার সাধারণ ক্রেতারা।