1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শমশেরনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আলী মোহাম্মদ, জেলা, (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. সিরাজ মোল্যা (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজ মোল্যাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত বোতলগুলোর গায়ে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup লেখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্যা স্বীকার করেন, ফেনসিডিলের বোতলগুলো তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

এ ঘটনায় সিরাজ মোল্যা ও আরও এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon