1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

যাত্রী পরিবহনে নতুন মাইলফলক অর্জিত হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেলে এক দিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করা হয়েছে।

গতকাল শুক্রবার ফেসবুকে ভেরিফায়েড পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল বলেছে, ঢাকায় মেট্রোরেল চালু হওয়ার পর এটাই এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী পরিবহনের রেকর্ড।

এই মাইলফলক অর্জনে যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল। সেই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে আগামীর পথচলায় সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। সার্বিক নির্দেশনা ও পরামর্শের জন্য সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ জানিয়েছে ডিএমটিসিএল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon