নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা গোপাল (বর্তমানে আব্দুর রহমান) ও তার পরিবারের আরও পাঁচ সদস্যসহ মোট ছয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
যশোর জেলা থেকে কাশিপুর গ্রামে বিবাহ করেন। প্রায় ২৫ বছর ধরে এই গ্রামে বসবাস করছেন আব্দুর রহমান। তিনি জানান, মুসলিমদের জীবনযাত্রা ও ধর্মীয় রীতিনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আব্দুর রহমান স্পষ্ট করে বলেন, কোনো ভয়ভীতি বা জোর ছাড়াই, সম্পূর্ণ স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
স্থানীয় ধর্মীয় নেতাদের উপস্থিতিতে তাদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। আব্দুর রহমান তার নতুন এই জীবন শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।