আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। গতকাল বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে কলেজ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার।
ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আজিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অফিস সম্পাদক মেহেদী হাসান মেশকাত ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল হক সহ অত্র কলেজের অনন্য বিভাগের নেতৃবৃন্দ।
কলেজ সভাপতি মোঃ ইউনুস জানিয়েছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অন্তত ৩০ জন কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে তেল, পিয়াজ, রসুন, ছোলা,বুট, গুড়া দুধ, খেজুর, মুড়ি ও আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে।