1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে পরশুরামে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ” এই স্লোগানকে সামনে রেখে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল রবিবার ২ মার্চ সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্য্যালি শুরু হয়। উক্ত র্য্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেছেন। এরপর উপজেলা অফিসার্স ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়া আরো বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সভায় বক্তারা বলেন, ভোটের কথা মানুষ ভুলে গেছেন। ফ্যাসিবাদের কবলে পড়ে ভোটাধিকার হারিয়েছেন মানুষ।তাই ভোটের অধিকার আর হরণ করতে দেয়া হবে না। এছাড়া কখনো কেউ ভোটের অধিকার হরণ করার চেষ্টা করলে জুলাই অভ্যুত্থানের বিপ্লবের মতো আমরা ঐক্যবদ্ধ হতে বাধ্য হবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon