1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

গণ-অভ্যুত্থান ও সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশবাসিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন।’

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, ‘সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon