1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ: নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বার্তা ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

তাদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

জানা যায়, ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দুদিনের টানা অভিযানের পর আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এই ৫ জনকে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon