1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি’ স্লোগানে পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

ইকবাল ক‌বির, জেলা (নেত্রকোণা) প্রতি‌নি‌ধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি শুরু হয় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালীর মাধ্যমে, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে জেলা সমাজসেবা কমপ্লেক্সে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বক্তারা সমাজের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের জন্য একটি সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা পর্ব শেষে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon