1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কেন্দুয়ায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নেত্রকোণার কেন্দুয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নেত্রকোণার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। এই কাজ সফল করতে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, যোগাযোগ, নদী ও খাল দখল এবং ফুটপাত দখলমুক্তকরণ সহ বিভিন্ন সামাজিক সমস্যা ও উন্নয়ন বিষয়ক মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতবিনিময় ছাড়াও জেলা প্রশাসক কেন্দুয়া থানা, কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ও প্রেসক্লাব পরিদর্শন করেন। তিনি বাউল কবি দীন শরৎচন্ত্র নাথ-এর স্মৃতি ফলক এবং নবনির্মিত জালাল মঞ্চ উদ্বোধন শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon