গাজীপুরের কোনাবাড়ি সফিপুর এলাকায় হাইওয়ে মিনি বাস তাকওয়া মিনিবাস এর হেলপার ও চালকের সঙ্গে এক যাত্রীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাকওয়া পরিবহনের চালক ও হেলপাররা প্রায়ই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অধিকাংশ চালকের লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রতিদিন এই পরিবহনগুলো মহাসড়কে চলাচল করছে নির্বিঘ্নে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
অনেকেই অভিযোগ করে বলেন, “তাকওয়া পরিবহনের চালকদের কাছে যেন আমরা জিম্মি হয়ে পড়েছি।”
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।