1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

জমি দখল নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের হাতে বড় বোন মারধর, আসামি কারাগারে

আলী মোহাম্মদ, ভোলা প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ৭নং ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে বড় বোন রহিমাকে মারধর করার অভিযোগে ছোট ভাই আলাউদ্দিন জেল হাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী রহিমা জানান, দীর্ঘদিন ধরে তার দখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল ছোট ভাই আলাউদ্দিন। সম্প্রতি প্রায় ২০০-৩০০ সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে সে। বিষয়টি জানতে পেরে বাধা দিলে আলাউদ্দিন ও তার স্ত্রী মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে।

পরে স্থানীয়দের সহায়তায় রহিমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করলে আদালতে আত্মসমর্পণ করা আলাউদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, একাধিকবার সালিশের চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয়নি। তারা আইনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon