1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিশুকে মেরে বস্তায় ভরে সিলিংয়ে রেখে দেন চাচি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে বস্তাবন্দি শিশু তাসনূহার (৩) মরদেহ উদ্ধারের পর হত্যার বিষয়টি স্বীকার করেছেন চাচি সাথী আক্তার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) শাহরাস্তি থানা পুলিশের কাছে হত্যার বিষয়ে সাথী আক্তার বলেন, বুধবার দুপুরে ভাতের মাড় ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটি চিৎকার করলে একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরেন। এরপর দেখেন শিশুটি মারা গেছে। নিজেকে রক্ষা করতে প্রথমে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ঘরের সিলিংয়ে রেখে দেন।

তিনি বলেন, পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে সাথী আক্তার বিচলিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তিনি বস্তাবন্দি শিশুটির মরদেহ পুকুরে ফেলে দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়িতে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার করার পর ঘটনাস্থলে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ শুরু করে শাহরাস্তি থানা পুলিশ। শিশুটির চাচা রিপন পাটোয়ারীর ঘরে রক্তের চিহ্ন দেখে তাদের প্রতি পুলিশের সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতেই চাচা রিপন পাটোয়ারী ও চাচি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সাথী আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন। পুলিশ সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, সাথী আক্তারের নামে মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon