পরশুরামে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সহযোগিতায় পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পরশুরাম গার্লস হাই স্কুল ও পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্ৰহনকারী পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবুর নেতৃত্বে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ সামাদ রনি, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা উদ্দিন ভূঁইয়া রুবেল, জেলা ছাত্রদলের সদস্য ইউসুফ হোসেন সুফল , উপজেলা ছাত্রদল নেতা রাহুল, কলেজ ছাত্রদল নেতা মিদুল , আরিফুল ইসলাম, মোঃ রুবেল, নয়ন , জিহাদ , ইউনিয়ন ছাত্রদল নেতা নিরব সহ অন্যান্য নেতৃবৃন্দ।