1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

এক গোলেই রোনালদোর রেকর্ড, জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

দ্বিতীয়বার লড়াইয়ের সুযোগ ছিল না। উয়েফা নেশন্স লিগ সেমিফাইনাল থেকেই নক আউট। হারলেই বাদ পর্বে দাপট দেখিয়েছে পর্তুগাল। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ফাইনালের টিকিট নিশ্চিত করে থেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রাতে কেউ কাউকে ছাড় দেয়নি। প্রথমার্ধের খেলায় আক্রমণ প্রতিআক্রমণে গোলশূন্যই থাকতে হয়েছে।

দ্বিতীয়ার্ধে হয়েছে তিন গোল। ৪৮ মিনিটে ফ্লোরিয়ান উইটজে স্বপ্ন দেখায় জার্মানদের। সেই স্বপ্নে ৬৩ মিনিটে বাগড়া দেন ফ্রান্সিসকো কনসেইসা। ৬৮ মিনিটে বাকি কাজ রেকর্ড গড়া গোলে সামলান সিআরসেভেন।

অ্যালিয়াঞ্জ আরেনায় ম্যাচের শুরুটা ছিল জার্মানির নিয়ন্ত্রণে। প্রথম ২০ মিনিটেই লিয়ন গোরেৎজকার একটি জোরালো শটসহ দুইবার দারুণ সেভ করে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

বিরতির ঠিক পরপরই পর্তুগালের গোলের বড় সুযোগ আসে। নুনো মেন্ডেসের দারুণ এক ক্রসে রোনালদো এগিয়ে এসে শট নেন, কিন্তু বল চলে যায় বাইরে।

সেই হতাশার পরপরই জার্মানি ম্যাচে এগিয়ে যায়। জোশুয়া কিমিখের নিখুঁত পাসে ফ্লোরিয়ান ভার্টজ মাথা ছুঁইয়ে গোল করেন। ভিএআর সেই গোল নিয়ে সন্দেহ করলেও রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন।

৬৩ মিনিটে পর্তুগালের হয়ে মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরান ফ্রান্সিসকো। ৬৮ মিনিটে অবশেষে ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনালদো। নুনো মেন্ডেসের পাস থেকে গোল করতে ভুল করেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

জার্মানির বিপক্ষে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন রোনালদো। একইসঙ্গে দেশের শাপমুক্তি। আগের পাঁচ ম্যাচেই জার্মানির বিপক্ষে হারতে হয়েছিল রোনালদোকে।

আর পর্তুগাল ২০০০ সালের পর এই প্রথম জার্মানিকে হারালো। রোনালদোর গোলেই ২৫ বছর পর জার্মানির বিপক্ষে জয় পেল পর্তুগাল। তাতেই আরেকবার নিশ্চিত করেছে নেশন্স লিগের ফাইনাল। শিরোপার মঞ্চে পর্তুগিজদের প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা স্পেন।

আজ রাতে ওই দুই সেমিফাইনালিস্টের ফাইনালের টিকিট সংগ্রহের ম্যাচ। শিরোপা ভাগাভাগির খেলাটি ৯ জুন, বসবে অ্যালিয়াঞ্জ আরেনায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon