1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বর্ণাঢ্যে আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে

আব্দুর রহমান, চীফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টায় ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার সময় ডিএমপির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়।

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা পরিকল্পনা অনুসারে সবখানে মোতায়েন ছিলো ডিএমপির বিপুলসংখ্যক সদস্য।

প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেইট,পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় ইসকন রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। রথযাত্রা উপলক্ষে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon