1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

জুলাই শহীদ রমজান আলীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নেত্রকোণা জেলা প্রশাসন

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

২০২৪ সালের ৫ই আগষ্টের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নেত্রকোণা জেলা প্রশাসন এক হৃদয়স্পর্শী কর্মসূচির আয়োজন করে।

নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে অবস্থিত শহীদ রমজান আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শহীদ রমজান আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস, নেত্রকোণা পুলিশ সুপার- মির্জা সায়েম মাহমুদ এবং নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। এ সময় তাঁরা শহীদ রমজানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, রমজান আলীর মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগের ফলেই দেশে গণতন্ত্রতের জন্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি ছিল জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের একটি অংশ। বক্তারা শহীদ রমজানের সাহসিকতা ও আত্মত্যাগকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon