1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ ; আহত ১০

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে ১০ জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon