1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

​নেত্রকোণার সীমান্তে বিজিবি অভিযান: ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার দূর্গাপুর উপজেলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের আড়াপাড়া সীমান্ত এলাকায় এই মাদক বিরোধী অভিযান চালানো হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর বর্ডার আউট পোস্টের (বিওপি) একটি টহল দল অভিযান চালিয়ে মদগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত ৩৯ বোতল ভারতীয় মদ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon