1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে আলীনগরবাসীর জোরালো মানববন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, ভোলা প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে এক জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর রোজ শনিবার সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবের সামনে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন করেন শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা শুধু মাদক ব্যবসা নয়, পরের জমি দখল, ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। বক্তারা বলেন, “এই মাদক ব্যবসায়ী চক্রের কারণে আলীনগর ইউনিয়নের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই- তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

বক্তারা আরও বলেন, “মাদক আজ সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি। এর কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, বাড়ছে অপরাধ ও সামাজিক অস্থিরতা। প্রশাসনের পাশাপাশি যদি সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলে, তাহলে এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।”

অংশগ্রহণকারীরা জানান, এলাকায় কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তা স্থানীয়দের অজানা নয়, কিন্তু ভয় ও সামাজিক চাপে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেন না। এ অবস্থায় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান- স্থানীয়দের সহযোগিতা নিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠুক। প্রশাসনের পাশাপাশি জনগণকে যদি সচেতন ও সাহসী করে তোলা যায়, তাহলে মাদক চক্রের শেকড় উপড়ে ফেলা অসম্ভব নয়।”

আলীনগরবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনতার এমন সোচ্চারতা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মের মাঝে জাগাবে এক সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়ার আশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon