1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় মানসম্মত ‘ইকো ফ্রেন্ডলি’ শিশু পার্ক স্থাপনের উদ্যোগ

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

​নেত্রকোণা জেলা শহরে দীর্ঘদিন ধরে মানসম্মত কোনো শিশু পার্ক না থাকায় কোমলমতি শিশুদের সুস্থ বিনোদন এবং মননশীল বিকাশের সুযোগ সীমিত। এমন পরিস্থিতিতে জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে।

১৬ অক্টোবর, ২০২৫ রোজ বৃহস্পতিবার নেত্রকোণার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসন একটি উচ্চ পর্যায়ের টিম শহরের আশেপাশে বা শহরতলীতে একটি আধুনিক ও পরিবেশবান্ধব (ইকো ফ্রেন্ডলি) শিশু পার্ক স্থাপনের জন্য উপযুক্ত জায়গা অনুসন্ধানে নেমেছে।

জানা যায়, বিদ্যমান পৌর শিশু পার্কটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় এবং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায়, জেলা প্রশাসন শহরের কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে পর্যাপ্ত জায়গা নিয়ে একটি মানসম্মত ‘ইকো ফ্রেন্ডলি’ পার্ক তৈরির পরিকল্পনা করছে। এটি হবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে থাকবে সবুজ ঘাস, দেশীয় গাছপালা, খেলার আধুনিক সরঞ্জাম এবং পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন কাঠামো।

​জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান মহোদয় এই অনুসন্ধান কার্যক্রম তদারকি করছেন। টিম নেত্রকোণার শহরতলীতে এমন কিছু স্থান পরিদর্শন করেছে যেখানে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো। প্রাথমিকভাবে কয়েকটি স্থানকে সম্ভাব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর পরিবেশগত দিক, যোগাযোগ ও নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সুশীল সমাজ ও অভিভাবকরা। তারা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে জায়গা চূড়ান্ত করে পার্কটির নির্মাণ কাজ শুরু হবে এবং নেত্রকোণার শিশুরা একটি মানসম্মত বিনোদন কেন্দ্র উপহার পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon